মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৩ সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৩ সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি দিয়ে বদলি করেছে সরকার। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসনে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনজনকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিন সচিবের মধ্যে সাইফুল্লাহ পান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। আগামী সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হবে।

আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীনের নিয়মিত চাকরির মেয়াদ শেষের দিকে। তিনি স্বাভাবিক নিয়মেই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

তবে নিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ার অনেক আগে ধর্ম সচিবকে জনপ্রশাসনে পাঠানোর মধ্য দিয়ে তাকে মূলত কর্মহীন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ আগামী জুলাইতে তার পিআরএলে যাওয়ার কথা। তার আগেই তাকে জনপ্রশাসনে বদলি করা হলো। ফলে তিনি আর নতুন কোথাও পদায়ন পাচ্ছেন না বলে মনে করছেন কর্মকর্তারা।