মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

ডিসেম্বরেই প্রকাশ হচ্ছে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ডিসেম্বরেই প্রকাশ হচ্ছে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূর করতে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।

দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz