সরকারি কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান
চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার তদারকি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এই তদারকি কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এতে সমস্যা নেই এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন। তবে চাকরিতে থাকা অবস্থায় কেউ নিষিদ্ধ দলটির সঙ্গে সম্পৃক্ত থাকলে সেটি গুরুতর বিষয়।
তিনি আরও জানান, এ বিষয়ে সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। কারও সম্পর্কে তথ্য জানতে চাইলে সরকার তা সংগ্রহ করতে পারে। তবে তদারকির সুনির্দিষ্ট প্রক্রিয়া প্রকাশ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





