মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে
ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।

প্রথম ধাপের ভোটগ্রহণের অন্তত ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সানাউল্লাহ।

এ ছাড়া আগামী ১০ ডিসেম্বরের আগে নির্বাচন নিয়ে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz