মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের চিন্তা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের চিন্তা
শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।।ছবি: সংগৃহীত

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ভবিষ্যতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্ট করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে পুরো ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর দিকে এগোচ্ছে সরকার। শিক্ষার মান উন্নয়নে কোনো ধরনের দুর্বলতা বা অসাধুতা বরদাশত করা হবে না।

তিনি আরও জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন পরিবর্তনের পর এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে ৪ হাজার ৫৮৫ জন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। খাতা মূল্যায়নে পরীক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এইচএসসি পরীক্ষার সময় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়েও কথা বলেন তিনি। প্রশাসনিক দুর্বলতার কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানান মন্ত্রী।

এদিকে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে পাঠদান আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি বা এআইয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না। তথ্য জানার পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz