মূল অংশে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ · ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ · আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও মহান বিজয় দিবস উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত সমাবেশ, মিছিল, আলোচনা সভা, বিজয় র‍্যালি, রক্তদান ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগ করেন। পাশাপাশি তৈরি পোশাক খাতের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সরকারের ব্যর্থতার কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২১ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। ২৫ নভেম্বর ঢাকা ছাড়া ১১টি মহানগরীতে, ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ২ ডিসেম্বর তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা সভা করবে দলটি।

ডিসেম্বরের কর্মসূচির মধ্যে রয়েছে ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা। ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া এবং ২০, ২১ ও ২৩ ডিসেম্বর বিভিন্ন পেশাজীবী ও মহিলা বিভাগের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির শেষ পর্যায়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz