মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

সমন্বয়ক রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
সমন্বয়ক রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির বাবা-মা। প্রতিবেশীর চিৎকারে পরিবারের সদস্যরা জেগে উঠলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রাফি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান, তার বাবা-মা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz