মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
রাজনীতি

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

দ্বৈত নাগরিকত্বের কারণে কুমিল্লা-১০ আসনের জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে তার প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে, চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।