মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে
ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে শ্রমিক ও মালিকপক্ষ বেতন-কাঠামোর প্রাথমিক প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন করবে।

এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে জানানো হয়েছিল, নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। আর শ্রমিকেরা বর্ধিত বেতন হাতে পাবেন জানুয়ারি থেকে।

এদিকে, প্রথম বৈঠকের পর সাভার, আশুলিয়া ও গাজীপুরে পোশাকশ্রমিকদের অসন্তোষ কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। রোববার (৮ নভেম্বর) এসব এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে।

মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। তাদের বেতন পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার সপ্তম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz