কুষ্টিয়ায় বাসার গেটে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, গুরুতর আহত
কুষ্টিয়া শহরে এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল জাকিয়া। এ সময় তার বাসার সামনে আগে থেকেই অবস্থান করছিল ইমন নামের এক যুবক। জাকিয়া বাসার গেটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
স্কুলছাত্রীর পরিবারের দাবি, ইমন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। একই কোচিংয়ে পড়ার সুবাদে জাকিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকেই সে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত জাকিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশ জোরালোভাবে কাজ শুরু করেছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





