ফেনীর বেদেপল্লীতে অভিযান: বস্তাভর্তি ১৩ লাখ টাকা ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৩
ফেনী শহরের লালপোল এলাকার বেদেপল্লীতে বিশেষ অভিযান চালিয়ে বস্তাভর্তি ১৩ লাখ টাকা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে ফেনী মডেল থানা-পুলিশের এ অভিযান শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। প্রায় তিন ঘণ্টার অভিযানে নগদ ১৩ লাখ টাকা, ইয়াবা, বাংলা মদ, মাদক ব্যবহারের বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং টাকা গণনার যন্ত্র উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল জানান, বেদেপল্লীতে মাদক সম্রাট সোহেলের বাসায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক ও টাকার পরিমাণ এবং গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, এটি বিশেষ অভিযান ছিল। এখন থেকে প্রতিদিন এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ
১২ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






