সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ফের শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়, বাগবাড়ী ও আশুলিয়ার জামগড়া এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া ও হেমায়েতপুরের অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার বহুতল ভবনের একটি স্টোরকক্ষে আগুন লাগে। পরে শ্রমিক ও কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ
১২ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






