মুন্সিগঞ্জে যুবদলের সমাবেশের পাশে হাতবোমা বিস্ফোরণ, আটক ১
মুন্সিগঞ্জে উপজেলা যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতু উত্তর থানার পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে মাওয়া এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করে উপজেলা যুবদল। সমাবেশ শেষে নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে সমাবেশস্থলের বিপরীত পাশে এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে আনুমানিক ৩০০ মিটার দূরে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে রাসেলকে আটক করেন। পরে তাকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, ঘটনাস্থলে ককটেল নয়, বরং ছোট একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক যুবক এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





