মূল অংশে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ · ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ · আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় এতো জ্যামের সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকের চালক ও সাধারণ যাত্রীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকলে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানটি বিকল হওয়ার পর থেকেই যান চলাচলে বিঘ্ন ঘটে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে যায়। কোথাও থেমে থেমে, আবার কোথাও অত্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করছে।

যানজটে আটকে পড়া ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, জামালদী এলাকা থেকে যানজটে পড়ে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।

অন্যদিকে বাসচালক আলী আকবর জানান, বালুয়াকান্দি এলাকা থেকে যানজট শুরু হয়েছে। ভাটেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে তার প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরাও। তাদের অভিযোগ, মহাসড়কে যানজটের কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি চান তারা।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরিয়ে নিতে কাজ চলছে। এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz