মূল অংশে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ · ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

পদ্মা সেতুতে ৪০ মিনিট যান চলাচল বন্ধ, মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট

জাজিরা প্রান্তে বিএনপির ক্যাম্পে অগ্নিসংযোগের পর পরিস্থিতির অবনতি; ভোগান্তিতে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের যাত্রীরা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ · আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
পদ্মা সেতুতে ৪০ মিনিট যান চলাচল বন্ধ, মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শরীয়তপুরের জাজিরা গোলচত্বরে বিএনপির একটি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনার পর সেতুতে যান চলাচল ব্যাহত হয়। এতে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে এ পরিস্থিতি তৈরি হয়। উত্তর প্রান্তের মাওয়া টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি জমে যায়। একপর্যায়ে গাড়ির সারি টোল প্লাজা ছাড়িয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত পৌঁছে যায়।

পদ্মা সেতুর দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, রোববার সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সেতুতে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। অপর প্রান্তে গিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে সাময়িকভাবে মাওয়া টোল প্লাজা বন্ধ রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ভোরে জাজিরা গোলচত্বরে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এ সময় সেখানে থাকা বিএনপির একটি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সেতুতে অবরোধ সৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা সেতুর দুই প্রান্তে আটকা পড়েন যাত্রীরা। বিশেষ করে মাওয়া প্রান্তে দীর্ঘ যানজটে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz