ফিফায় সাইবার হামলা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
ফিফায় সাইবার হামলা, চুরি হয়েছে ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যের একটি সীমিত অংশ চুরি হয়েছে।
সূত্রের বরাতে জানা গেছে, ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনা ফিফার নিজস্ব সিস্টেম বা প্রযুক্তির ব্যর্থতার কারণে ঘটেনি। বরং হ্যাকাররা কর্মীদের ছদ্মবেশ ধারণ করে সংস্থাটির ভেতরে প্রবেশ করেছিল।
সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, অপরাধমূলক হামলার ফলে তাদের ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশ ঘটেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি।
তথ্য চুরির দায় স্বীকার করেছে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি অনলাইন হ্যাকার গোষ্ঠী। গত সপ্তাহে তারা ফিফার কিছু নথির স্ক্রিনশট প্রকাশ করে। গোষ্ঠীটির দাবি, তারা ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





