বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি: লুট ৩১ ভরি স্বর্ণসহ ও ৬ লাখ টাকা
বগুড়ার সোনাতলা উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
রোববার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. মোয়াজ্জেম হোসেন মণ্ডল (৭৫) পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। গভীর রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে।
প্রথমে নিচতলা থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা লুট করে তারা। এরপর পরিবারের দুই সদস্যের কক্ষ থেকে আরও ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ টাকা লুট করে নেয় ডাকাতদল। সব মিলিয়ে ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করা হয়েছে।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন জানান, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে লুটপাট চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





