মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ সময়ের মধ্যে ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১৯ নভেম্বর।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম দিন সকালে ইংরেজি প্রথম পত্র এবং বিকেলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz