মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে অসংগতি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে অসংগতি
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া নিয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জায়েদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার তাতে বাধা দেবে না। এমনকি তার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও মত দিয়েছেন তিনি।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই বলে তিনি উল্লেখ করেছেন।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা এখনো যাচাই করা হয়নি। আবেদনটির আইনগত ভিত্তি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা।

সরকারের বিভিন্ন পর্যায়ের এসব বক্তব্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা এবং পাসপোর্ট-এনআইডি সংক্রান্ত বিষয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে স্পষ্ট অসংগতি দেখা যাচ্ছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz