বাংলাদেশ-ভারতে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভে
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হবে টুর্নামেন্টটি। ফাইনালের মধ্য দিয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে এই বৈশ্বিক ক্রিকেট আসরের।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভা শেষে ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান বৈশ্বিক টুর্নামেন্টগুলোর সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর।
এ ছাড়া ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি নিশ্চিত হলেও আয়োজক দেশ এখনো নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজন করবে ভারত। ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। পরবর্তী আসর বসবে ২০৩৩ সালের অক্টোবরে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। তবে ২০৩৩ ও ২০৩৫ সালের ফাইনালের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





