রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে হামলা, গুলিবিদ্ধ ২
রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে প্রতিষ্ঠানটির দুই কর্মী আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন হাবিব রহমান (২৬) ও সাজু আহমেদ (২৮)। তারা দুজনই প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক বিভাগের কর্মী। হাবিবের বাম হাতে এবং সাজুর ডান পায়ে গুলি লেগেছে।
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যায় চারজন দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে দুই কর্মীকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, রামপুরা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তাদের ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি: লুট ৩১ ভরি স্বর্ণসহ ও ৬ লাখ টাকা
৭ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





