প্রধানমন্ত্রীর সাথে ও বিরোধী দলীয় নেতার একান্ত বৈঠক
সৌজন্য সাক্ষাৎ, নাকি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আলোচনা রাজনৈতিক অঙ্গনে
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণে সাড়া দিয়ে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। একান্ত এই বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তাঁরা একমত হন।
বৈঠকে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেন ডা. শফিকুর রহমান। এসব বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে আলোচনায় ওঠা বিষয়গুলো নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না কিংবা এর ভিত্তিতে পরবর্তী কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠক ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি সরকার ও বিরোধী দলের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের সূচনা—তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





