লালমনিরহাটে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট সফরে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি।
উপহার পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হলো লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে লালমনিরহাট যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। সফরের কর্মসূচি শেষে বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





