খুনী-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর না: প্রধানমন্ত্রী
লালমনিরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খুন-সন্ত্রাস ও গুমের রাজনীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে। তিনি বলেন, “এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর না। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।”
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং ভাগ্যের পরিবর্তন ঘটাতে ফ্যাসিবাদবিরোধী সব দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার যখন সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অতীতে ১৬ বছর ধরে জনগণের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে ওই অঞ্চলে কলকারখানা স্থাপন ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





