মূল অংশে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ · ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ · আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।

তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানিয়েছেন, কয়েকজন দুষ্টু ছেলে বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। তাদের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাড়ির গেটে আগুন দিলে স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন।

এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। ফলে অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz