মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের কঠোরতা কেড়ে নিচ্ছে অনেক শিশুর শিক্ষাজীবন!

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের কঠোরতা কেড়ে নিচ্ছে অনেক শিশুর শিক্ষাজীবন!
ছবি: সংগৃহীত

আজ ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস। এবারের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। তবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর নিয়মকানুন, শাস্তি ও ভালো ফলাফলের অসুস্থ প্রতিযোগিতার কারণে অনেক শিক্ষার্থী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ নিশ্চিত করতে নির্বাচনি পরীক্ষায় কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শুধু এই প্রতিষ্ঠান নয়, রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া, শৃঙ্খলার নামে টিসি দেওয়া, মানসিক নির্যাতন ও শিক্ষা থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শিক্ষা ও বিদ্যালয়-সংক্রান্ত সমস্যা নিয়ে ৬ হাজার ৭০১টি কল এসেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়া, টিসি, শারীরিক শাস্তি, শিক্ষকদের সঙ্গে বিরোধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো ঘটনা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। তবে কোনো নিয়মের কারণে যেন শিশুর শিক্ষার অধিকার ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের আচরণ ও শিক্ষাদর্শনে পরিবর্তন আনা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, শুধু অবকাঠামো বা স্মার্ট ক্লাসরুম দিয়ে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। প্রয়োজন দক্ষ, যোগ্য ও মানবিক শিক্ষক। অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে শিশুদের অধিকার, মানসিক বিকাশ ও ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz