মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদনসংক্রান্ত চিঠিতে তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ওই চিঠি যাচাই করে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

জানা গেছে, গত ৯ নভেম্বর শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠায় ম্যাট্রিক্স চেম্বার্স। চিঠিতে তাঁর আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয় উল্লেখ করে নতুন নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

তবে ওই চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান রাশেদ খান।

পোস্টে তিনি দাবি করেন, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে তাঁর বিস্তারিত কথা হয়েছে। ওই কর্মকর্তা তাঁকে জানিয়েছেন, হাইকমিশনের পক্ষ থেকে চিঠিটি যাচাই-বাছাই করে স্বাক্ষরে জালিয়াতির তথ্য পাওয়া গেছে।

রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা অতীতে সরকারি বিভিন্ন নথিতে বাংলায় স্বাক্ষর করেছেন। কিন্তু নতুন চিঠিতে ব্যবহৃত স্বাক্ষরের ধরনে অসংগতি রয়েছে। তাঁর দাবি, জাতীয় পরিচয়পত্রে আগে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের সঙ্গে মিল রেখেই এ ধরনের আবেদন করতে হয়। সেখানে ভিন্ন বা জাল স্বাক্ষর ব্যবহারের সুযোগ নেই।

ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে কটাক্ষ করে রাশেদ খান বলেন, শেখ হাসিনা বাংলায় স্বাক্ষর করেন—এ তথ্য ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের জানা থাকা উচিত ছিল। চিঠি পাঠানোর আগে শেখ হাসিনার কাছ থেকে স্বাক্ষরের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz