মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফি কমানো হবে: উপাচার্য

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফি কমানো হবে: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফি উল্লেখযোগ্যভাবে কমানো হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

আজ শুক্রবার রাতে আজকের পত্রিকাকে তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানোর বিষয়টি শিগগির সমাধান করা হবে এবং তা তৃতীয় বর্ষ থেকে কার্যকর হবে। যারা এরই মধ্যে রেজিস্ট্রেশন করেছে, তাদের ফি অ্যাডজাস্ট করা হবে।উপাচার্য আরও বলেন, বর্তমান ফি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।