মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

১০ জন নিয়েও স্পেনকে হারিয়ে দিল ইংল্যান্ড

নিজেদের মাঠে এই হারের মধ্য দিয়ে ৪৪ ম্যাচের অজেয় যাত্রার অবসান হলো স্পেনের।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
১০ জন নিয়েও স্পেনকে হারিয়ে দিল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

১০ জনের দল নিয়েও স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। নিজেদের মাঠে এই হারের মধ্য দিয়ে ৪৪ ম্যাচের অজেয় যাত্রার অবসান হলো স্পেনের। উয়েফা নেশনস লিগের ম্যাচে এই জয় পেয়েছে ইংলিশরা।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। এটি ইংল্যান্ডের হয়ে তার ৯৩তম গোল। বিরতির পর ব্যবধান বাড়ান এজরি কনসা। ৫৭ মিনিটে বেন হোয়াইটের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

তবে ম্যাচের শেষ দিকে চাপে পড়ে ইংলিশরা। বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে টেনে ধরায় লাল কার্ড দেখেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে গোল করে স্পেনের হয়ে ব্যবধান কমান মিকেল ওয়ারসাবাল। এরপর ইয়ামালের ক্রস থেকে গোল করেন নিকো উইলিয়ামস। শেষ ১৫ মিনিটে দুই গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে স্পেন। তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখে ১০ জনের ইংল্যান্ড।

ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল বলেন, পরিস্থিতি, প্রতিপক্ষ ও মাঠ বিবেচনায় এটি তাদের সেরা পারফরম্যান্স। তিনি বলেন, ‘আমরা দেখিয়েছি, আমাদের মধ্যে কী আছে।’ বিশ্বকাপের তৃতীয় হওয়া দলটির বিপক্ষে খেলতে নামা ইংল্যান্ডকে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি।

টুখেল আরও বলেন, গত ৬০ বছরে এটি ইংল্যান্ডের অন্যতম সেরা ফল হলেও তারা এতে সন্তুষ্ট নন। তার মতে, দলের সাম্প্রতিক দুটি ক্যাম্পও বেশ ভালো গেছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz