মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন
ছবি: সংগৃহীত

জাপানের কাছে ৩-২ গোলে হারের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন নেইমার ও ভার্জিনিয়া।

ব্রাজিলের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, গত ৬ নভেম্বর ফর্মুলা ওয়ান সাও পাওলো গ্রাঁ প্রি শুরুর কয়েক দিন আগে আয়োজিত একটি ব্যক্তিগত পার্টিতে নেইমার ও ভার্জিনিয়ার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানে ভার্জিনিয়া নেইমারের কোলে বসে নাচেন। এ সময় নেইমার তাকে বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলেও সম্বোধন করেন। তবে পার্টিতে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি না থাকায় ঘটনার কোনো ছবি বা ভিডিও পাওয়া যায়নি।

এদিকে, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ভার্জিনিয়ার প্রেস অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। ভিত্তিহীন জল্পনা-কল্পনা ও অনুমাননির্ভর খবরকে সত্য হিসেবে উপস্থাপনের ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ বার্তায় নেইমারও বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতিকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনা বেশি গুরুত্ব পাওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কের ইতি টানেন ভার্জিনিয়া। কয়েক দিন আগে সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে পুনরায় সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz