মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ একাউন্ট সুরক্ষিত রাখার কৌশল

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ২০ জুন ২০২৫, ৭:৪১ পূর্বাহ্ণ · আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
হোয়াটসঅ্যাপ একাউন্ট সুরক্ষিত রাখার কৌশল

হোয়াটসঅ্যাপ বর্তমানে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। যোগাযোগের ক্ষেত্রে অনেকেই আমরা এই অ্যাপের ওপর নির্ভর করি। কিন্তু হ্যাকার ও সাইবার অপরাধীরা নতুন নতুন কৌশলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে। যদি আপনি সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেন, তবে আপনার অ্যাকাউন্ট ঝুঁকির মধ্যে পড়তে পারে। চলুন জেনে নেই কী কী উপায়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন।

১. একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে রাখবেন না। ব্যবহারের পর প্রতিটি ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগ আউট করতে হবে।

২. কম্পিউটারে খোলা হোয়াটসঅ্যাপ পেজটির ডান দিকে একেবারে কোণে তিনটি ডট থাকে। সেখানে ক্লিক করতে হবে। সেখানে রয়েছে ‘সেটিংস’ মেনু। সেখান থেকে ‘প্রাইভেসি’-তে গিয়ে ‘স্ক্রিন লক’ অপশনে ক্লিক করতে হবে। এ বার স্ক্রিনে একটি মেসেজবক্স ফুটে উঠবে। সেখানে ক্লিক করে নিজের পছন্দমতো পাসওয়ার্ড দিন। এভাবে স্ক্রিন লক করে রাখতে পারবেন। তাতে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়লেও চ্যাটবক্স ব্যবহার করতে পারবেন না।

৩. হোয়াট‌সঅ্যাপের সমস্ত চ্যাটই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকে। অর্থাৎ, তৃতীয় পক্ষ সেই কথোপকথন দেখতে পাবে না। যদি চ্যাট সুরক্ষিত রাখতে হয়, তা হলে টু স্টেপ বা দ্বিস্তরীয় ভেরিফিকেশন করে নিতে হবে। তার জন্য প্রথমে হোয়াট্‌সঅ্যাপ সেটিংস-এ গিয়ে অ্যাকাউন্ট, এবং তার থেকে টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিলেই হবে। এটা আপনার অ্যাপ-এ একটা বাড়তি সুরক্ষাবলয় যোগ করবে একটি পিনের মাধ্যমে।

৪. আপনার ডিভাইসটি যে ভাবে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট লক করতে পারেন, একই ভাবে হোয়াট‌সঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিয়ে লক করে রাখা যেতে পারে।

৫. হোয়াট‌সঅ্যাপ বা ই-মেইলে আসা কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না। এতে আপনার মোবাইলে ম্যালঅয়্যার ইনস্টল হয়ে যেতে পারে। এক বার সেটি হলে হোয়াট‌সঅ্যাপ অ্যাকাউন্ট তো বটেই, অজান্তে আপনার ফোনটিও অন্যের নজরদারিতে চলে যাবে।

৬. লিংকড ডিভাইস চেক করুন : হ্যাকাররা আপনার অনুমতি ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপে অন্য কোনো ডিভাইস থেকে লগইন করতে পারে। তাই নিয়মিত লিংক ডিভাইস চেক করুন এবং অজানা ডিভাইস থাকলে তা সরিয়ে ফেলুন। যদি অজানা কোনো ডিভাইস সংযুক্ত থাকে তাহলে হ্যাকার আপনার ব্যক্তিগত মেসেজ গোপনে পড়তে পারে।

৭. হোয়াটসঅ্যাপ সব সময় আপডেট রাখুন : অনেকে অ্যাপ আপডেট করতে ভুলে যান বা এড়িয়ে যান। কিন্তু হোয়াটসঅ্যাপ আপডেট রাখা খুবই জরুরি, কারণ প্রতিটি আপডেটে নতুন নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হয়, যা হ্যাকারদের প্রতিহত করতে সাহায্য করে।