মূল অংশে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ · ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ণ · আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: ভ্যান্স
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি বা অনির্দিষ্টকালের যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জন করবে ট্রাম্প প্রশাসন। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে দেওয়া হবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, গত ৪৭ বছর ধরেই যুক্তরাষ্ট্র ইরানকে মোকাবিলা করছে। এর মধ্যে গত সাত মাস ধরেও কোনো না কোনোভাবে এই সংঘাতের সঙ্গে জড়িত রয়েছে ওয়াশিংটন।

এর আগে গত মে মাসেও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ভ্যান্স। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য নিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্য এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেছিলেন, তিনি বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ বলতে চান না। একই সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য কোনো কৃত্রিম সময়সীমাও নির্ধারণ করতে চান না।

তবে ভ্যান্সের বক্তব্যের সঙ্গে ট্রাম্পের অবস্থানের কিছুটা পার্থক্য রয়েছে। কারণ, ট্রাম্প নিজেই ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে যুদ্ধের উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরি পাঠিয়েছেন ট্রাম্প। এতে অঞ্চলটিতে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz