মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন আগ্রাসনের অপেক্ষা না করে আগেই হামলা চালাবে ইরান

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
মার্কিন আগ্রাসনের অপেক্ষা না করে আগেই হামলা চালাবে ইরান
মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ইরানের সাধারণ মানুষ।।ছবি: সংগৃহীত

ইরান যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করে আগেই পাল্টা হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তাঁর অভিযোগ, ওয়াশিংটন সম্ভবত নতুন একটি সামরিক অভিযানের প্রস্তুতি নিতে কূটনীতিকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার করছে।

সোমবার (১৬ নভেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইরান কূটনীতি, অর্থনৈতিক অবরোধ ও সামরিক আগ্রাসন—এই তিনটি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ইরান কিউবা নয় যে অবরোধ আরোপ করে রাখা হবে, কিংবা ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে। একই সঙ্গে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী এখন পর্যন্ত আকাশ বা স্থল অবরোধের মাধ্যমে সফল হতে পারেনি। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি।

গারিবাবাদির আশঙ্কা, ওয়াশিংটন নতুন হামলার ক্ষেত্র প্রস্তুত করতে কূটনৈতিক তৎপরতা চালাতে পারে। বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে বর্ণনা করার বিরোধিতা করে তিনি বলেন, আইনি দৃষ্টিকোণ থেকে ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শনের জন্য খুলে দেওয়া হবে না।

গারিবাবাদির অভিযোগ, যুক্তরাষ্ট্র গত দেড় বছরে অন্তত তিনবার কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের আস্থা ক্ষুণ্ন করেছে। এ কারণে আলোচনার টেবিলে ওয়াশিংটনকে বিশ্বাস করা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz