মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ফাইল ছবি

ইরানের কোনো বাঁধ, বন্দর বা বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সামরিক ঘাঁটি থাকলে সেসব স্থাপনাকে সামরিক কাজে ব্যবহৃত ‘দ্বৈত উদ্দেশ্যের অবকাঠামো’ হিসেবে বিবেচনা করবে তেহরান। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। ওই প্রতিবেদনে কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে বলা হয়, ইরানের কিছু বাঁধ দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনার কাজে ব্যবহারের উদ্দেশ্যে নির্মাণ করা হয়ে থাকতে পারে।

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, বেসামরিক অবকাঠামোয় হামলার পরবর্তী ধাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর দাবি, কিছু বিশেষজ্ঞ ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনার কাছাকাছি থাকা বাঁধগুলোকে দ্বৈত উদ্দেশ্যে ব্যবহৃত অবকাঠামো হিসেবে তুলে ধরছেন।

গালিবাফের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের অবকাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল কোনো সামরিক পদক্ষেপ নিলে তেহরানও একই ধরনের যুক্তি প্রয়োগ করতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, মার্কিন বা ইসরাইলি সামরিক ঘাঁটির কাছাকাছি থাকা বাঁধ, বন্দর ও বিদ্যুৎকেন্দ্রকে সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থাপনা হিসেবে বিবেচনা করবে ইরান।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz