মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন রাডারে ড্রোন হামলার দাবি ইরানের

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
বাহরাইনে মার্কিন রাডারে ড্রোন হামলার দাবি ইরানের
বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার।

বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে বাহরাইন সরকার জানিয়েছে, তারা হামলাটি প্রতিহত করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইআরজিসি জানায়, আঞ্চলিকভাবে মার্কিন বাহিনীর শত্রুতামূলক তৎপরতা মোকাবিলার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থাটি আরও বলেছে, ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে আঞ্চলিক সামরিক ঘাঁটি ও স্থাপনা ব্যবহারের বিষয়টি বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট মার্কিন সামরিক কমান্ডারদের নিতে হবে।

অন্যদিকে, বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ড্রোন হামলাটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। এ ঘটনার পর রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তা হুমকি সম্পর্কে সতর্ক করে বাসিন্দাদের মোবাইল ফোনে অ্যালার্ট পাঠানো হয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz