‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণ করবে’
যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ঘারিবাবাদি বলেন, কূটনীতিকে অপব্যবহার করে যুক্তরাষ্ট্র হয়তো সময়ক্ষেপণের চেষ্টা করছে। এর মাধ্যমে ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’
ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, দেশটিতে আকাশপথে কিংবা স্থলপথে অবরোধ আরোপের প্রচেষ্টায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সফল হয়নি।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে ঘারিবাবাদির এই বক্তব্য তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
তথ্যসূত্র: আলজাজিরা
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





