রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে শুরু হওয়ার কথা রয়েছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে মাত্র ১৯ দিনে মামলাটির বিচারকাজ শেষ হয়। গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।
নিম্ন আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও জেল আপিলও জমা পড়ে। তাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য হাইকোর্ট রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা বহাল থাকবে বলে তারা প্রত্যাশা করছেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





