মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

প্রতি ইউনিয়নে তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ, মোজাম্মেলের অডিও ফাঁস

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
প্রতি ইউনিয়নে তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ, মোজাম্মেলের অডিও ফাঁস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অডিওটি প্রকাশ করেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

ফেসবুক পোস্টে তিনি জানান, গত ১৫ নভেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন। বৈঠকে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

জুলকারনাইন সায়েরের প্রকাশ করা অডিওতে মোজাম্মেল হককে আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত দুটি-তিনটি বাড়িতে আগুন দেওয়ার কথা বলতে শোনা যায়। এ ছাড়া বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং প্রয়োজনে হত্যার কথাও বলতে শোনা যায় তাকে।

অডিওতে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, ‘১৯ তারিখে যদি প্রত্যেকে একটা ইউনিয়নে দুইটা তিনটা করে বাড়ি পুড়িয়ে দিতে পারে...বুঝুক আওয়ামী লীগরা পাল্টা আক্রমণ শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘দুইটা লোকেরা...বিএনপি পাইলে আর ১০ জন বইসা থাকে...দুইটা চারটা হসপিটালে পাঠান। দরকার হলে মইরা যায় যাগগা। এরকম কিছু কাণ্ড করলে ওরা ভয় পাবে।’

অডিওতে তাকে নেতাকর্মীদের লাঠি, চেইন ও দা নিয়ে মাঠে নামার আহ্বান জানাতেও শোনা যায়। পাশাপাশি ১৯ নভেম্বরের কর্মসূচির পর ৩১ তারিখ পর্যন্ত লাগাতার হরতাল দেওয়ার কথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ করে গালাগাল করতে শোনা যায় বলে পোস্টে উল্লেখ করেন জুলকারনাইন সায়ের।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা দেশটির মাটিতে বসে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যার নির্দেশ দিচ্ছেন। বিষয়টি ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz