মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
রাজনীতি

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Saif প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তার পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এ সময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।