সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন বাবা, পথরোধ করে কু’পিয়ে হ’ত্যা
ময়মনসিংহ মহানগরীতে সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় মো. জামান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামান নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে মজিদ মার্কেট সংলগ্ন মোড়ে গতি কমালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জামান ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিকের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





