নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় কার্যালয়ে দায়িত্বরত নাইট গার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
স্থানীয়দের ধারণা, পেপসির বোতলসদৃশ কাঁচের বোতল ও প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে তাতে আগুন ধরিয়ে কার্যালয় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





