মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী সব ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেন চলাচলও স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তনগর, কমিউটার ও লোকাল মিলিয়ে মোট চারটি ট্রেনের চলাচল বন্ধ বা সীমিত করা হয়েছে।

খুলনা-ঢাকা-গোপালগঞ্জ-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস বুধবার ভাঙ্গা স্টেশনে আটকা পড়ে। বৃহস্পতিবার থেকে ট্রেনটির চলাচল বন্ধ রাখা হয়েছে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেস আপাতত চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজবাড়ীর কালুখালী পর্যন্ত চলাচল করবে। ঢাকা-গোপালগঞ্জ রুটের অভিযাত্রী কমিউটার ট্রেনের যাত্রাও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, রাজবাড়ী-গোবরা লোকাল ট্রেনটি আপাতত গোবরা না গিয়ে কালুখালী থেকেই ফিরে আসবে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, গোপালগঞ্জের বিভিন্ন রেলস্টেশনে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্টেশন কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়ার অভিযোগ ওঠে। এ সময় একটি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার মুকসুদপুর থানায় আগুন এবং বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz