খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দিনভর দুর্ভোগ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কখনো হালকা, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সারাদিন বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন।
নগরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে। বৃষ্টির কারণে পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চালকরাও পড়েছেন বাড়তি দুর্ভোগে। দিন এনে দিন খাওয়া মানুষের কাজকর্ম ব্যাহত হওয়ায় অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি। পাশাপাশি বৃষ্টিতে শীতের অনুভূতিও বেড়েছে।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম জানান, এই বৃষ্টিপাত তিন দিনের বেশি স্থায়ী হলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





