মূল অংশে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ · ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি: ডিএমপি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ · আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি: ডিএমপি
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকেই আদালতে হাজির করা হবে।

এদিকে, রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ডিএমপি। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। একই রাতে উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz