সংকট সামলাতে দুই ব্যাংককে ২৪ হাজার কোটি টাকা সহায়তা
সংকটে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ১৭ হাজার কোটি টাকা ডিমান্ড লোন এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে সাত হাজার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছে সরকার। এই গ্যারান্টির বিপরীতে সোনালী ব্যাংক ইতোমধ্যে ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা দিয়েছে।
সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং সম্ভাব্য ব্যাংক রান ঠেকাতে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১৭(১)(বি) ধারা অনুযায়ী সরকার সংকটে পড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষ তারল্য সহায়তা দিতে পারে।
তিনি বলেন, তারল্য সহায়তা দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ডিমান্ড প্রমিসরি নোট নেওয়া হয়। এর ভিত্তিতে দেওয়া তারল্য সহায়তা পরিশোধের বাধ্যবাধকতা সংশ্লিষ্ট ব্যাংকের রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





