মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

বিইআরসি নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে ফ্রেশের বিশেষ উদ্যোগ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
বিইআরসি নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে ফ্রেশের বিশেষ উদ্যোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে গ্রাহক পর্যায়ে এলপিজি বিক্রি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহকরা এ দামে ফ্রেশ এলপি গ্যাস কিনতে পারবেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে এলপি গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে আসছে ফ্রেশ এলপি গ্যাস। সাম্প্রতিক বৈশ্বিক সংকট ও নানা প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও দেশব্যাপী নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ এবং ন্যায্যমূল্য বজায় রাখতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে সাম্প্রতিক সময়ে ভোক্তা পর্যায়ে বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে এলপি গ্যাস পাওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দেওয়ায় বিশেষ উদ্যোগ নিয়েছে ফ্রেশ এলপি গ্যাস। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে। এসব বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহকরা বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ফ্রেশ এলপি গ্যাস কিনতে পারবেন।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মিরপুর-১৫ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা।

গ্রাহকদের কাছে এ উদ্যোগের তথ্য সহজলভ্য করতে নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে বিশেষ প্রচার ব্যানার স্থাপন করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রয়কেন্দ্রগুলোর নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এর ফলে গ্রাহকরা সহজেই নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলো চিহ্নিত করে বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ফ্রেশ এলপি গ্যাস সংগ্রহ করতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরীতে এ কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলের নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোর তথ্যও গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে এলপি গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি বাজারে স্বচ্ছতা ও গ্রাহক আস্থা বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ফ্রেশ এলপি গ্যাসের সিএমও আবু সাঈদ রাজা বলেন, এ উদ্যোগের মাধ্যমে পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই তাদের লক্ষ্য। স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং গ্রাহকদের সঠিক তথ্য জানার সুযোগ ভোক্তাদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের এক নম্বর ফুয়েলিং পার্টনার হিসেবে ফ্রেশ এলপি গ্যাস স্বচ্ছ যোগাযোগ, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz